Followers

Saturday, April 7, 2018

শাহ্ আব্দুল করিমের গানের লিরিক্স

তুমি আমার আমি তোমার
এই আশা করে...
তুমি আমার আমি তোমার এই আশা করে...
তোমারে পুষিলাম কত আদরে,
আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে...
তোমারে পুষিলাম কত আদরে।

কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি
কেন পিঞ্জিরার সনে তোমার পিরিতি,
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে
আসা যাওয়া দিবা রাত্রি ঘরে বাহিরে,
তোমারে পুষিলাম কত আদরে।

তোমার ভাবনায় আমি ভাবি নিশি দিন
দিনে দিনে পিঞ্জিরা মোর হইলো মলিন।
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি,
পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে,
তোমারে পুষিলাম কত আদরে।

আব্দুল করিম বলে ময়না তোমারে বলি,
তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি.
কে শোনাবে মধুর বুলি বলো আমারে,
কে শোনাবে মধুর বুলি বলো আমারে..
তোমারে পুষিলাম কত আদরে।
--------------

নিশিতে যাইও ফুলবনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।

জ্বালায়ে চান্দের বাতি
আমি জেগে রব সারা-রাতি গো ।।
আমি কব কথা শিশিরের সনে
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।

যদিবা ঘুমায়ে পড়ি-
স্বপনের পথ ধরি গো,
তুমি নীরব চরণে যাইও
– রে ভোমরা।

আমার ডাল যেন ভাঙে না,
আমার ফুল যেন ভাঙে না,
ফুলের ঘুম যেন ভাঙে না।
তুমি নীরব চরণে যাইও
– রে ভোমরা।
নিশিতে যাইও ফুলবনে।।
------------------

বন্দে মায়া লাগাইছে
পিরিতি শিখাইছে.....
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
বসে ভাবি নিরালা
আগে তো জানিনা বন্দের পিরীতের জ্বালা
যেন ইটের ভাটায় দিয়া কয়লা- আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে...
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
আমি কী বলিবো আর?
বিচ্ছেদের অনলে পুড়ে কলিজা আঙ্গার
প্রাণ বন্দের পিরীতের আমার - পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারিনা আমার মনে যারে চায়
কুলনাশা পিড়িতের নেশায় কুল ও মান গেছে
দেওয়ানা বানাইছে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
কী জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
--------------------

বসন্ত বাতাসে সইগো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে

বন্ধুর বাড়ির ফুলবাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমর হয় আকুল

বন্ধুর বাড়ির ফুলের বন
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশী
মন নিল তার সুরে

মন নিল তার বাঁশীর তানে
রূপে নিল আঁখী
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকে

------------------

কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

না আসিলে কালো ভ্রমর, কে হবে যৌবনের দোসর
সে বিনে মোর শুন্য বাসর, আমি জিয়ন্তে মরা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

কূলমানের আশা ছেড়ে, মন প্রান দিয়াছি যারে।
এখন সে কাঁদায়া মারে, একি তার প্রেমের ধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

আসার পথে চেয়ে থাকি, যারে পাইলে হবো সুখি।
এ করিমের মরণ বাতি হইলো না অঝোরধারা
আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
সখী লো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা।।

------------------

কেন পিরিতি বাড়াইলারে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখবি তোর মন
কেমনে রাখবি তোর মন
আমার আপন ঘরে বাধিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কালনী নদী
মরম জ্বালা সইতে নারি
দিবা নিশি কাঁদিরে বন্ধু
ছেড়ে যাইবা যদি
------------------------

আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
প্রেম করে প্রাণবন্ধুর সনে
যে দুঃখ পেয়েছি মনে
আমার কেঁদে যায় দিন-রজনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
প্রেম করা যে স্বর্গের খেলা
বিচ্ছেদে হয় নরক জ্বালা
আমার মন জানে, আমি জানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
সখি আমায় উপায় বলনা?
এ জীবনে দূর হলনা
বাউল করিমের পেরেশানি
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী
আমি কুলহারা কলঙ্কিনী
আমারে কেউ ছুঁইয়ো না গো সজনী

--------------

আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা
কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া
না আসিলে কালো ভ্রমর
কে হবে যৌবনের দোসর?
সে বিনে মোর শূন্য বাসর আমি জিয়ন্তে মরা
কুল-মানের আশা ছেড়ে
মন-প্রাণ দিয়াছি যারে
এখন সে কাঁদায় আমারে, এই কী তার প্রেমধারা ?
শুইলে স্বপনে দেখি
ঘুম ভাঙ্গিলে সবই ফাঁকি
কত ভাবে তারে ডাকি তবু সে দেয় না সাড়া
আশা পথে চেয়ে থাকি
তারে পাইলে হব সুখি
এ করিমের মরণ বাকী, রইলো সে যে অধরা।।

--------------------

আসি বলে গেল বন্ধু আইল না
যাইবার কালে সোনা বন্ধ
নয়ন তুলে চাইলো না
আসবে বলে আসায় রইলাম
আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম
বন্ধু এসে খাইলো না
আসি বলে গেলো বন্ধু আইল না

----------------

তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতেও পারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
বসন্ত সময়ে কুকিল ডাকে কুহু সুরে
যৌবন বসন্তে মন থাকতে চায়না ঘরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আতর গোলাপ সোয়া-চন্দন আনো যতন করে
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
নয়ন যদি ভুলে সইগো মন ভুলেনা তারে
এগো প্রেমের আগুন হইয়া দ্বিগুণ দিনে-দিনে বাড়ে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসে যদি প্রাণবন্ধু দুঃখ যাবে দূরে
আমারে যেন ছেড়ে যায় না প্রভুক দিও তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে
আসিবে আসিবে বলে ভরসা অন্তরে
এ করিম কয় পাই যদি আর ছাড়িবো না তারে
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ...
মন মিলে মানুষ মিলে সময় মিলে না...
পিরিতে শান্তি মিলে না।
পিরিত করে মন উল্লাসে,
ঠেকলো যে জন ভালোবেসে
কালনাগে দংশিলে বিষে
মন্ত্র মানে না...

----------

গাড়ীচলেনা চলেনা চলে না রে
------------------------------------------
গাড়ি চলে না চলে না,
চলে না রে, গাড়ি চলে না।
চড়িয়া মানব গাড়ি
যাইতেছিলাম বন্ধুর বাড়ি
মধ্য পথে ঠেকলো গাড়ি
উপায়-বুদ্ধি মেলে না।।
মহাজনে যতন করে
তেল দিয়াছে টাংকি ভরে
গাড়ি চালায় মন ড্রাইভারে
ভালো-মন্দ বোঝে না।।
ইঞ্জিনে ময়লা জমেছে
পার্টসগুলো ক্ষয় হয়েছে
ডাইনামো বিকল হয়েছে
হেডলাইট দুইটা জ্বলে না।।
ইঞ্জিনে ব্যতিক্রম করে
কন্ডিশন ভালো নয় রে
কখন জানি ব্রেক ফেল করে
ঘটায় কোন্ দুর্ঘটনা।।
আবুল করিম ভাবছে এইবার
কোন্ দিন গাড়ি কি করবে আর
সামনে বিষম অন্ধকার
করতেছে তাই ভাবনা।।

2 comments: